June 2026 - Page 418 of 590 - 24 Ghanta Bangla News
Home

প্রবল বর্ষণে বিপর্যস্ত হায়দরাবাদ, ট্র্যাফিক জ্যামে আটকে পড়লেন বহু যাত্রী

একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয় হায়দরাবাদের বিভিন্ন এলাকায়। সন্ধে পর্যন্ত একটানা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গিয়ে তীব্র যানজট সৃষ্টি হয় গাছিবলি, কোণ্ডাপুর, রায়দুর্গ, হাইটেক সিটি-সহ একাধিক এলাকায়। অনেকেই জানিয়েছেন, বেশ কয়েক ঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে ছিলেন তাঁরা। এমনকী, অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে যানজটের কারণে। Source link

Home

জাহাঙ্গির: লক্ষ্যভ্রষ্ট উড়ে আসা ডিম

এই সময়, ডায়মন্ড হারবার: ডিম–হামলার হাত থেকে বাঁচাতে ফলতার জাহাঙ্গির খানকে মঙ্গলবার সকাল সকাল কোর্টে নিয়ে চলে এসেছিল পুলিশ। এ দিন জাহাঙ্গিরের হয়ে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে কোনও আইনজীবী দাঁড়াতে রাজি হননি। শেষে লিগাল এইডের তরফে এক আইনজীবী সওয়াল করেন। বিচারক জাহাঙ্গিরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও ১৪ দিনের হেফাজতের আবেদন করা […]

Home

জ্যৈষ্ঠ কৃষ্ণা দশমীতে আয়ুষ্মান ও সৌভাগ্য যোগ, কোন সময় থাকবে বিজয় মুহূর্ত?

২৬ জ্যৈষ্ঠ, আজ রাত ১২টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ কৃষ্ণা দশমী তিথি। শক সংবৎ ১৯৪৭, বঙ্গাব্দ ১৪৩৩, বুধবার, আয়ুষ্মান যোগ। বিক্রম সংবৎ ২০৮৩ কলিযুগ। হিজরী ১৪৪৭ (মুসলমান), তদনুসারে ইংরেজি তারিখ ১০ জুন ২০২৬। সূর্যের উত্তরায়ন, উত্তর বৃত্ত, গ্রীষ্ম ঋতু। রাহুকাল থাকবে সকাল ১১টা ৩৬ মিনিট থেকে দুপুর ১টা ১৭ মিনিট পর্যন্ত। আজ রাত ১২টা […]

Home

তৃণমূলের হাতছাড়া হবে দিল্লি ও কলকাতার পার্টি অফিস?

অভিষেক নিজেও সাংসদদের নিয়ে এই বাংলোতে বৈঠক করেছেন। কিন্তু মঙ্গলবার দিল্লিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ ওই অফিসে সাংবাদিক বৈঠক করেননি। তাঁরা দিল্লির কামরাজ লেনে শ্রীরামপুরের সাংসদের বাংলোতে সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলের লোকসভার ২০ জন সাংসদ ইতিমধ্যে বিদ্রোহী হয়ে নতুন ব্লক তৈরি করেছেন। ওই শিবিরের দাবি, ২০ জনের টিমে ব্যারাকপুরের সাংসদও রয়েছেন। ফলে পার্থ […]

Home

Iran War: হরমুজে ফের উত্তেজনা, তেহরানে হামলা শুরু আমেরিকার, পাল্টা হুঁশিয়ারি ইরানের | US military begins strikes against Iran following the crash of a US Army Apache helicopter

ইরানে ফের হামলা আমেরিকার Image Credit: TV9 Bharatvarsh তেহরান: প্রায় সাড়ে তিন মাস হতে চলল। মধ্যপ্রাচ্যে সংঘাত কমছে না। ফের ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ল। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকার সেনা। সোমবার ওমান উপকূলে একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়ার পরই এই হামলা শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানও […]

Home

দুর্নীতি আউট, সুশাসন ইন! বঙ্গবাসীকে আশ্বাস নীতিনের

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি শুধু ক্ষমতার পালাবদল নয়, বিজেপি শাসিত বাংলায় বিভিন্ন প্রান্তের মানুষের মানসিক অবস্থানেরও বদল প্রয়োজন বলে মনে করেন নীতিন নবীন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ করেছে কেন্দ্র–রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বাংলায় গত পাঁচ দশক ধরে যা হয়েছে, এখন তা চলবে না৷ এখন গোটা দেশের […]

Home

নাম ছিল ‘নবান্ন’, সেটা বদলে করতে হয়েছি‍ল ‘পার্বণ’

এ দিন তিনি বলেন, ‘রেস্তোরাঁর নাম বদলের জন্য আমার প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়। ক্রকারিজ়, কাঁসার থালা, বাটি, গ্লাস–সহ স্টাফদের পোশাকে নবান্ন ট্রেডমার্ক ছিল। সব ফেলে দিয়ে নতুন কিনতে হয়েছে।’ তাঁর সংযোজন, ‘নাম বদলের পরে প্রথমে বিক্রিও কিছুটা কমে গিয়েছিল। যাঁরা নিয়মিত আসতেন, তাঁরা ভেবেছিলেন, রেস্তোরাঁর হাতবদল হয়েছে। আমি নিজে বসে থেকে অতিথিদের বুঝিয়েছি, […]

Home

West Bengal Cabinet Portfolios: শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেতে পারেন? সামনে এল মন্ত্রীদের সম্ভাব্য দফতর | West Bengal Cabinet Portfolios: Who May Get Which Ministry in Suvendu Adhikari’s Government?

১ জুন শপথ নিয়েছেন মন্ত্রীরা (ফাইল ফোটো) কলকাতা: তাঁরা শপথ নিয়েছেন গত ১ জুন। তবে এখনও নির্দিষ্ট কোনও দফতরের দায়িত্ব পাননি। কবে শুভেন্দুর মন্ত্রিসভায় দফতর বণ্টন হবে, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে সূত্র মারফত কয়েকটি দফতরের সম্ভাব্য মন্ত্রীদের নাম সামনে এল। অর্থ, বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির মন্ত্রী কারা হতে পারেন, সেই […]

Home

‘জেল থেকে বেরোলেই…’ আদালত চত্বরে দাঁড়িয়েই তৃণমূল নেতাকে হুমকি

সাধন মণ্ডল এবং তাঁর সঙ্গীদের সিউড়ি আদালতে তোলার সময়ে ‘চোর চোর’ স্লোগানও দেন তাঁরা। সেই সময়েই তাঁকে হুঁশিয়ারি দেন তপন। তিনি বলেন , ‘যত দিন জেলে থাকবেন ততদিন সুরক্ষিত থাকবেন সাধন মণ্ডল। জেল থেকে বের হলেই তাঁকে মার্ডার করা হবে।’ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই এই হুমকি দেন তপন পাল। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর থেকেই […]

Home

উচ্ছেদ ঘিরে পরের পর মামলা, আজও শুনা‍নি

এই সময়: রাজ্যে নতুন সরকারের বয়স মাস পেরোনোর মধ্যেই কলকাতা হাইকোর্টে সবচেয়ে বেশি মামলা হয়েছে সরকারের তরফে চলা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। একদিকে নতুন নতুন মামলা দায়ের হচ্ছে, অন্য দিকে চলছে আগে দায়ের হওয়া মামলার শুনানি। কোন্নগর রেলবাজার খালি করার জন্যে রেলের জারি করা নোটিস চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি হয় মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর এজলাসে। এই […]