জাহাঙ্গির: লক্ষ্যভ্রষ্ট উড়ে আসা ডিম - 24 Ghanta Bangla News
Home

জাহাঙ্গির: লক্ষ্যভ্রষ্ট উড়ে আসা ডিম

Spread the love

এই সময়, ডায়মন্ড হারবার: ডিম–হামলার হাত থেকে বাঁচাতে ফলতার জাহাঙ্গির খানকে মঙ্গলবার সকাল সকাল কোর্টে নিয়ে চলে এসেছিল পুলিশ। এ দিন জাহাঙ্গিরের হয়ে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে কোনও আইনজীবী দাঁড়াতে রাজি হননি। শেষে লিগাল এইডের তরফে এক আইনজীবী সওয়াল করেন। বিচারক জাহাঙ্গিরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল।

২০২১–এর ভোট–পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হয়েছেন জাহাঙ্গির। অভিযোগ, সেই সময়ে অনিল হালদার নামে ফলতার এক ব্যবসায়ীর উপরে জাহাঙ্গির ও তাঁর দলবল অত্যাচার করেছিল। আতঙ্কে অনিলের বৃদ্ধা মা মারা যান। এরপরে পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে লোকজন অনিলের দোকান ভাঙচুর ও লুটপাট করে, দোকানটি বন্ধই করে দেওয়া হয়। পরে জাহাঙ্গির বাহিনী তা খোলার জন্য ৫ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। ফলতা থানায় অভিযোগ জানান অনিল। পরে মামলা দায়ের হয়৷ মঙ্গলবার ছিল তারই শুনানি।

পুলিশের দাবি খুন, ভোট-পরবর্তী হিংসা, মারধর, জমি দখল, সন্ত্রাস–সহ বিভিন্ন অভিযোগে জাহাঙ্গিরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। ফলতার নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা আইনজীবী দেবাংশু পণ্ডা বলেন, ‘ওঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। সব মামলারই তদন্ত চলবে।’

২৮ মে হাইকোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফেরার হয়ে যান জাহাঙ্গির। সোমবার নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। জনরোষ থেকে বাঁচাতে মঙ্গলবার সকালে জাহাঙ্গিরকে কোর্টে নিয়ে যায় পুলিশ। বেরোনোর সময়ে ‘চোর চোর’ স্লোগান ওঠে। ডিম ছোড়া হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *