তৃণমূলের হাতছাড়া হবে দিল্লি ও কলকাতার পার্টি অফিস? - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের হাতছাড়া হবে দিল্লি ও কলকাতার পার্টি অফিস?

Spread the love

অভিষেক নিজেও সাংসদদের নিয়ে এই বাংলোতে বৈঠক করেছেন। কিন্তু মঙ্গলবার দিল্লিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ ওই অফিসে সাংবাদিক বৈঠক করেননি। তাঁরা দিল্লির কামরাজ লেনে শ্রীরামপুরের সাংসদের বাংলোতে সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলের লোকসভার ২০ জন সাংসদ ইতিমধ্যে বিদ্রোহী হয়ে নতুন ব্লক তৈরি করেছেন। ওই শিবিরের দাবি, ২০ জনের টিমে ব্যারাকপুরের সাংসদও রয়েছেন। ফলে পার্থ ভৌমিক বিদ্রোহী শিবিরের চলে যাওয়ায় রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো তৃণমূলের দিল্লির অফিস হিসেবে থাকবে কি না, সেই প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে পার্থ ভৌমিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিদ্রোহী শিবিরের একাংশের দাবি, রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো পার্থ ভৌমিক সম্ভবত আর কালীঘাট ঘনিষ্ঠদের ব্যবহার করতে দেবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *