Big Breaking: বিয়ের বছর ঘুরতেই বড় চমক, বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীময়ী! - Bengali News | Exclusive on tv9 bangla Sreemoye Chattoraj back to serial - 24 Ghanta Bangla News
Home

Big Breaking: বিয়ের বছর ঘুরতেই বড় চমক, বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীময়ী! – Bengali News | Exclusive on tv9 bangla Sreemoye Chattoraj back to serial

বাংলা টেলিভিশনে তাঁর অভিনয় প্রশংসিত। শ্রীময়ী চট্টরাজ। শ্রীময়ীর অভিনয়ের গুরু কাঞ্চন মল্লিক। বিধায়কের সঙ্গে শ্রীময়ীর প্রেম এবং বিয়ের গল্প অনেককেই অনুপ্রেরণা জোগায়। এই বছর ১৪ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের বছরেই শ্রীময়ীর কোল আলো করে এসেছে তাঁদের মেয়ে কৃষভী। ব‍্যক্তিগত জীবন নিয়ে বেশ ব‍্যস্ত অভিনেত্রী। তার মধ‍্যে অভিনয়ে ফিরবেন কিনা, সেই প্রশ্ন করছিলেন অনুরাগীরা।

TV9 বাংলা প্রথম জানাচ্ছে, ‘স্টার জলসা’ চ‍্যানেলের জন‍্য নতুন যে ধারাবাহিক আসছে, সেখানে একজন মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। প্রোমো শুটিং করে ফেলেছেন তিনি। প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’। অর্ণব বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বীর শর্মা আর দিয়া বসুকে দেখা যাবে ধারাবাহিকের মুখ‍্য চরিত্রে। এর বাইরেও ধারাবাহিকে এক নামী অভিনেতাকে দেখা যাবে। সেটা ক্রমশ প্রকাশ‍্য।

‘স্টার জলসা’ আর ‘জি বাংলা’ এই দুই চ‍্যানেলের মধ‍্যে নতুন ধারাবাহিকের লঞ্চ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ‘জি বাংলা’-এ আসছে ‘তুই আমার হিরো’ আর ‘চিরদিনই তুমি যে আমার’। আবার ‘স্টার জলসা’-তে আসছে ‘পরশুরাম’। যে ধারাবাহিকে শ্রীময়ী থাকছেন, সেটার লঞ্চ হতেও বেশি দেরি হবে না। এগুলোর মধ‍্যে কোন ধারাবাহিকটা সবচেয়ে বেশি টিআরপি আনতে পারে, সেটাই দেখার অপেক্ষা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *