কলকাতার সু বিখ্য়াত বিরাট সাউথ সিটি মল কিনে নিতে পারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্য়াকস্টোন। পূর্বভারতের অন্যতম বৃহত্তম মল এই সাউথ সিটি মল। একেবারে ঝলমলে এই মল। আর সেই মলই এবার কিনে নিতে পারে মার্কিন বিনিয়োগকারী ওই সংস্থা। ব্লুমবার্গের রিপোর্টে এমনই জানা গিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোডে রয়েছে এই মল। […]