June 2026 - Page 298 of 590 - 24 Ghanta Bangla News
Home

Sourav Ganguly: ‘নিরন্তর আমার মর্যাদাহানির চেষ্টা করছে’, পুলিশে অভিযোগ দায়ের সৌরভের | Sourav Ganguly Files Police Complaint Over Fake Facebook Posts Defaming Him

কলকাতা: তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এর জেরে তাঁর মর্যাদাহানি হচ্ছে। এই নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। তাঁর অভিযোগ, ফেসবুকে একটি পেজ থেকে তাঁকে নিয়ে বিভিন্ন মিথ্যা খবর রটানো হয়। যিনি কিংবা যাঁরা ওই ফেসবুক পেজটি পরিচালনা করেন, তাঁদের বিরুদ্ধে […]

Home

ব্যক্তিগত চাষের জমি দিয়ে আর ক্ষমতার জোরে বালির গাড়ি নয়

প্রচলিত ব্যবস্থা হলো, বালিঘাট থেকে বালি তুলে ডাম্পার বা লরিতে কোথাও পাঠানো হয়। বালিঘাট থেকে বালি কিনে ট্র্যাক্টরে বোঝাই করেও নিয়ে যান অনেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সাধারণ মানুষের চাষের জমির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে বালিবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় মুল রাস্তায়। জেলা ভূমি ও ভূমি সংস্কার (বিএলআরআর) দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বার […]

Home

বেঁধে দেওয়া দর ১২০০, চাওয়া হচ্ছে ছ’হাজার!

এই সময়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বালি খাদানে বালির আকাশছোঁয়া দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ভোট মেটার পরে সরকারের নির্দেশে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ট্র্যাক্টর প্রতি বালির দাম ১২০০ টাকা বেঁধে দেয়। কিন্তু অভিযোগ, এই সরকারি দরকে বুড়ো আঙুল দেখিয়ে বালি খাদানের ইজারাদাররা প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের বালি দিচ্ছেন না। […]

Home

ঠিকাদারদের ভয় দেখিয়ে তোলাবাজি, জেলা পরিষদ সভাধিপতির পুত্র গ্রেপ্তার

এই সময়, বাঁকুড়া: সরকারি ঠিকাদারদের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে অনিন্দ্য রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল তালড্যাংরা থানার পুলিশ। ধৃত অনিন্দ্য রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে। কলকাতা থেকে গ্রেপ্তারের পরে ধৃতকে খাতড়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পাঁচ দিন […]

Home

তাপপ্রবাহে বাড়ছে ওজ়োন দূষণ, মৃত্যুর ঝুঁকিও, IIT খড়্গপুরের গবেষণা

বিজ্ঞানী সঙ্গীতা এবং জয়নারায়ণের বক্তব্য, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে উত্তর-পশ্চিম ভারত, গাঙ্গেয় সমভূমি, উত্তর-মধ্য ভারত, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চল। ২০০৪ থেকে ২০২৪ সময়সীমায় এই অঞ্চগুলোয় সবচেয়ে বেশি তাপপ্রবাহের নজির রয়েছে। একই সঙ্গে দেখা গিয়েছে, এই এলাকাগুলোয় ওজ়োনের মাত্রা ‘হু’-র নির্ধারিত সীমার তুলনায় ৩৯ শতাংশ থেকে ৪৫ শতাংশ বেশি, আর পশ্চিম হিমালয়ে […]

Home

বৃষ্টিহীন বর্ষায় মেঘহীন আকাশ বাড়াচ্ছে চিন্তা

মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ থেকে ১৫ জুনের মধ্যে দেশে গড় বৃষ্টি হয়েছে মাত্র ১৯.২ মিমি। অথচ এই সময়ের মধ্যে ভারতে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ৫৩.৭ মিমি। ফলে বর্ষা শুরুর প্রথম ১০ দিনেই দেশজুড়ে বৃষ্টির ঘাটতি ৬৪ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা মধ্য, দক্ষিণ ও পূর্ব ভারতে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলে দেশের বিরাট অংশে যে […]

Home

উলুবেড়িয়ায় ‘পুরুষ লক্ষ্মী’, তিন বছর ধরে ঢুকছিল টাকা, গ্রেপ্তার তৃণমূল কর্মী

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের বাসুদেবপুরে বাড়ি দুরন্তর। দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে এলাকায়। সেই সুযোগকে কাজে লাগিয়েই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছিলেন বলে অভিযোগ। উলুবেড়িয়া ২ নম্বর ব্লক প্রশাসন সূত্রে খবর, জেলার কোন কোন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে তদন্ত করে দেখতে গিয়েই দুরন্তর খোঁজ […]

Home

‘লড়াই শেষ হয়নি’, শান্তিচুক্তির পরে প্রথম প্রতিক্রিয়া নেতানিয়াহুর, ট্রাম্পকে উপেক্ষা করে সেনা মোতায়েন রাখার বার্তা

ট্রাম্পের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নেতানিয়াহু জানিয়ে দিলেন, লড়াই শেষ হয়নি। সাংবাদিক বৈঠকে হিব্রু ভাষায় তিনি বলেন, ‘শান্তিচুক্তি হলেও ইজ়রায়েলের লড়াই এখনও শেষ হয়নি।’ তাঁর সাফ কথা, ‘ইরানকে কখনওই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, সে চুক্তি থাকুক আর না-ই থাকুক।’ যুদ্ধ নিয়েও মুখ খোলেন তিনি। ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দাবি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা […]

Home

মিশর ২ গোল করলেও, বেলজিয়ামের বিরুদ্ধে ১-১ ড্র হলো ম্যাচ

শেষ মুহূর্তের ঝড়, কিন্তু জয় অধরা দুই দলেরই শেষ ২০ মিনিট ছিল পুরো ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। মিশর আবার কাউন্টার অ্যাটাকে ওঠে, সালাহ্ একাধিকবার চেষ্টা করেন, কিন্তু বেলজিয়ামের রক্ষণ ভাঙা যায়নি। অন্যদিকে ডি ব্রুইনি ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন, ডোকু ড্রিবল করে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মোস্তাফা শোবেইর আবারও দলকে বাঁচান। শেষ দিকে দুই দলই […]

Home

‘ছেড়ে দাও…’, হাতজোড় করে রাস্তায় গড়াগড়ি তৃণমূল নেতার, ‘ডিম থেরাপি’-র ভয়ে ফেরত দিলেন কাটমানির টাকা

রাজ্যে পালাবদলের পরেই বুবুনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন গ্রামবাসীরা। এক এক করে জোট বাঁধেন তাঁরা। তার পরে রবিবার রাতে পাকড়াও করেন তৃণমূল নেতাকে। গ্রামবাসীদের দেখেই কাকুতিমিনতি করতে শুরু করেন বুবুন। কিন্তু তাঁরা ছাড়ার পাত্র নন। সাফ জানিয়ে দেন, ‘অনেক হয়েছে, এ বার টাকা ফেরত চাই।’ অবস্থা বেগতিক বুঝে রাস্তায় শুয়ে গড়াগড়ি খেতে শুরু করেন […]