‘লড়াই শেষ হয়নি’, শান্তিচুক্তির পরে প্রথম প্রতিক্রিয়া নেতানিয়াহুর, ট্রাম্পকে উপেক্ষা করে সেনা মোতায়েন রাখার বার্তা
ট্রাম্পের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নেতানিয়াহু জানিয়ে দিলেন, লড়াই শেষ হয়নি। সাংবাদিক বৈঠকে হিব্রু ভাষায় তিনি বলেন, ‘শান্তিচুক্তি হলেও ইজ়রায়েলের লড়াই এখনও শেষ হয়নি।’ তাঁর সাফ কথা, ‘ইরানকে কখনওই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, সে চুক্তি থাকুক আর না-ই থাকুক।’ যুদ্ধ নিয়েও মুখ খোলেন তিনি। ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দাবি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা দেশকে পরমাণু হুমকির হাত থেকে রক্ষা করতে পেরেছি।’