দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, কী বললেন প্রাক্তন সাংসদ? | Former MP Sisir Adhikari Offers Prayers at Digha Jagannath Temple, Gets Rath Yatra Invitation
দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার গেলেন প্রাক্তন সাংসদ তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রবিবার কাঁথির অধিকারী পরিবারের কর্তা দিঘা জগন্নাথ মন্দিরে দেব দর্শন করেন। এবং বিশেষ আরতিতে অংশ নেন। কৃষ্ণ নামে মেতে ওঠেন। আগামী ১৮ জুলাই দিঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার সূচনার জন্য প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে আমন্ত্রণ জানালেন দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস।