ভোটের মুখে বড় ঘোষণা! বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা – Bengali News | Wb state budget lakshmir bhandar amount increased
কলকাতা: বিধানসভা ভোটের আগে শেষবার বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন চন্দ্রিমা। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।
প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।