Mamata Banerjee On DA: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! সুপ্রিম কোর্টের নির্দেশের দিনই DA নিয়ে বড় ঘোষণা মমতা সরকারের – Bengali News | State government employees’ DA increased by 4 percent
DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারেরImage Credit: TV9 Bangla
কলকাতা: সুপ্রিম কোর্ট আজই স্পষ্ট করে দিয়েছে, রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। আর সেই দিনই রাজ্যের বাজেটে। বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ানো হল। চার শতাংশ হারে ডিএ বাড়ানো হল। ১ এপ্রিল থেকে লাগু হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বুধবার স্পষ্ট করে দিয়েছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২০০৮ সাল থেকে যে এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। অল ইন্ডিয়া প্রাইজ় ইনডেস্কে মেনে দিতে হবে। রাজ্যের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, রাজ্যের পঞ্চম বেতন কমিশন, বিশেষত ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল’ অনুসারে তারা ডিএ দিতে চায়।
রাজ্যের বক্তব্য, রাজ্য ও কেন্দ্রের আর্থিক কাঠামোয় তফাৎ রয়েছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে AICPI অনুযায়ী ডিএ দিতে হবে। কিন্তু বছরে দু’বার করে ডিএ দিতে হবে কিনা, সেটা ‘ম্যান্ডেটরি’ করা হয়নি। ডিএ মৌলিক অধিকার কিনা, সেই বিষয়টিও বিচার্য হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ডিএ-এর এই নির্দেশ রাজ্য সরকারের কাছে সত্যিই ধাক্কার। কারণ এই মুহূর্তে রাজ্যকে যদি কেবল ২৫ শতাংশই ডিএ দিতে হয়, তাহলে ১০ হাজার কোটি টাকা খরচ হবে। যেখানে সুপ্রিম কোর্টে রাজ্য বারবার দাবি করেছেন, কোষাগার শূন্য। সেক্ষেত্রেই বিপুল পরিমাণ টাকা দেওয়া রাজ্যের কাছে চ্যালেঞ্জের। তার মধ্যে নতুন করে আবার ডিএ বাড়ানোয়, সরকারি কর্মীদেরই একাংশ বলছেন, আগে বকেয়া মেটালেই হবে!