Rachna on Kalyan: 'যৌনপল্লীর মতো মুখের ভাষা...সেই শব্দ সংসদে ব্যবহার করছেন', কল্যাণকে তীব্র কটাক্ষ রচনার | Rachna Banerjee slams Kalyan Banerjee regarding his language - 24 Ghanta Bangla News
Home

Rachna on Kalyan: ‘যৌনপল্লীর মতো মুখের ভাষা…সেই শব্দ সংসদে ব্যবহার করছেন’, কল্যাণকে তীব্র কটাক্ষ রচনার | Rachna Banerjee slams Kalyan Banerjee regarding his language

Spread the love

রচনা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: দল বদলের পর থেকেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) আক্রমণের মুখে পড়ছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায় (Rachna Banerjee)। ‘গদ্দার’ থেকে শুরু করে বিভিন্ন ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। এবার কল্যাণের মুখের ভাষা নিয়ে তাঁকে বিঁধলেন রচনা। শুধু তাই নয়, একই সঙ্গে আক্রমণ শানালেন সাংসদ মহুয়া মৈত্রকেও।

প্রথমে তিনি বলেন, “হাওয়ার্ড থেকে পড়াশোনা করে আসা সাংসদের মুখের কী ভাষা। ওঁকে কেন পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল? কেন চোর বলা উচিত? ধোয়া তুলসি পাতা ও নয়।” এরপর রচনার টার্গেটে কল্যাণ। বললেন, পার্লামেন্টের ভিতরে একজন সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী ভাষায় কথা বলছেন মহুয়া মৈত্রের সঙ্গে। যে শব্দ ব্যবহার করেছেন তা উত্তর কলকাতার ব্রথেলে (যৌনপল্লী) ব্যবহার করা হয়। সেই শব্দ চিৎকার করে-করে সংসদের মধ্যে ব্যবহার করে আক্রমণ করছেন।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “অন্য দলের লোক এসে বলেছে আপনারা এসব বলবেন না। আপনাদের দলের বদনাম হচ্ছে। এই রকম ভাবে অপমান একজন মহিলাকে। ওঁর মুখের ভাষা খারাপ। এবার সেই ভদ্রলোকের সঙ্গে মহুয়া এক গাড়ি থেকে নামছেন। এরা আবার নীতির কথা বলেন?”

একটা সময় মহুয়া ও কল্যাণের দ্বৈরথ দেখেছে বাংলা। তৃণমূলের এই দুই সাংসদ একে অপরকে কী কী ভাষায় আক্রমণ করেছেন তা সকলের জানা। কল্যাণের বিরুদ্ধে এফআইআর করতে থানায় পর্যন্ত ছুটে যান মহুয়া। আবার কল্যাণ মহুয়াকে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে খোঁচা মেরেছিলেন। সেই ছবি যদিও বদলেছে। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেও এই দুই সাংসদ দিদির সঙ্গেই রয়েছেন। দু’জনের মধ্যে বেশ কয়েকদিন ধরে আবার ‘ভাব’ হয়ে গিয়েছে। এক গাড়িতে নামা-ওঠা করছেন। সেই নিয়েই বিঁধলেন রচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *