৫ নয়,. কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ৪০ ভারতীয়! চালু হল হেল্পলাইন – Bengali News | Kuwait fire 40 indians among 41 killed envoy visits injured workers
কুয়েত সিটি: ৫ জন নয়, কুয়েতের অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৪০ জনই ভারতীয়। বুধবার (১২ জুন) ভোরে, কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৪১ জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ৫ জন ভারতীয়। কিন্তু, পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের ৪০ জনই ভারতীয়। প্রসঙ্গত, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালয়ালি। এক মালয়ালি ব্যবসায়ীই ভবনটির মালিক। ছয়তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করতে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, আগুনে হতাহতদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।