India vs Bangladesh: চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরি - Bengali News | Yashasvi Jaiswal hits half century against Bangladesh during 1st Test, India to 176/6 at Tea break - 24 Ghanta Bangla News
Home

India vs Bangladesh: চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরি – Bengali News | Yashasvi Jaiswal hits half century against Bangladesh during 1st Test, India to 176/6 at Tea break

Spread the love

চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরিImage Credit source: PTI

কলকাতা: চিপকে যেন হাসান মাহমুদের (Hasan Mahmud) শো চলছে। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্টের প্রথম সেশনে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় সেশনে নেন আরও একটি। সব মিলিয়ে চেন্নাইয়ে দ্বিতীয় সেশনে মোট ৩টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। চা বিরতি অবধি স্কোরবোর্ডে টিম ইন্ডিয়া তুলেছে ১৭৬ রান। উইকেট খুইয়েছে ৬টি। প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে একদিকে উজ্জ্বল হাসান, রানারা। আর ভারতের প্রাপ্তি বলতে যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি।

চেন্নাইয়ে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও উইকেট তুলে নেওয়ার দায়িত্বটা পালন করেছেন হাসান মাহমুদ। লাঞ্চ বিরতির পরই তিনি ফেরান টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে। তিনি ৫২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *