Bankura: ‘মা ও দোকানের ভিতর জামা-প্যান্ট খুলে দিয়েছিল আমার’, ছাড় পেল না ফোরের ছাত্রীও! গ্রেফতার চপ বিক্রেতা – Bengali News | Minor Girl Was Physically Harassed By One Shopkeeper in Bankura
ছাত্রীকে যৌন হেনস্থাImage Credit source: Tv9 Bangla
বাঁকুড়া: স্কুল থেকে বাড়ি ফেরার পথে খাবারের লোভ দেখিয়েছিলেন এক দোকানদার। চতুর্থ শ্রেণির ছাত্রী বিষয়টি বুঝে উঠতে পারেননি। দোকানদারের সেই ডাকে সাড়া দিতেই নিকৃষ্ট ঘটনার শিকার সে। অভিযোগ, দোকানের ভিতরেই যৌন হেনস্থার শিকার ওই ছাত্রী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরছিল বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তায় এক দোকানদার খাবারের লোভ দেখিয়ে তাকে দোকানে ডেকে আনে। শিশুটি দোকানে ঢুকলে অভিযোগ তার স্কুলের পোশাক খুলে ফেলে দোকানদার। এই ঘটনায় ছাত্রীটি ভয় পেলে তার স্কুল ব্যাগ কেড়ে নেয় দোকানদার। এরপর কোনও ক্রমে স্কুল ব্যাগটি দোকানদারের হাত থেকে ছিনিয়ে ছুটে বাড়ি চলে যায় ছাত্রীটি। পরে বিষয়টি বাড়িতে জানালে নির্যাতিতার মা বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে।
নির্যাতিতার মা বলেন, “তিনটের সময় বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত বলছিল তোকে আরও চকোলেট দেব। চল। তারপর দোকানের ভিতর জামা প্যান্ট খুলে দেয়। তারপর ভয় পেয়ে গিয়ে ও ছুটে পালিয়ে যায়। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলে মা ও আমার জামা প্যান্ট খুলে দিয়েছে।”
