Supreme Court: বাংলা বললেই বাংলাদেশি? কী ভিত্তিতে পুশব্যাক? কেন্দ্রের কাছে জবাব চাইল শীর্ষ আদালত - Bengali News | Supreme Court Seeks Centre’s Response in Case of Bengali Migrant Pushed Back to Bangladesh - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: বাংলা বললেই বাংলাদেশি? কী ভিত্তিতে পুশব্যাক? কেন্দ্রের কাছে জবাব চাইল শীর্ষ আদালত – Bengali News | Supreme Court Seeks Centre’s Response in Case of Bengali Migrant Pushed Back to Bangladesh

নয়াদিল্লি: কেন যাচাই করা হচ্ছে না নাগরিকত্ব? নথি-পরিচয় না দেখে কেন ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে? বাংলায় কথা বললেই বা কেন বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে উঠে এল এই প্রশ্নগুলোই।

এদিন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে করা মামলার ভিত্তি শীর্ষ আদালতে চলছিল শুনানি। সেখানে উঠে আসে সপ্তাহ খানেক আগে বাংলাদেশে পুশব্য়াক হওয়া অন্তসত্ত্বা সোনালী বিবির কথাও। ওয়েলফেয়ার বোর্ডের প্রতিনিধি হিসাবে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। শুনানি চলাকালীন তিনি অভিযোগ তোলেন, নাগরিক প্রমাণপত্র যাচাই না করে, শুধুমাত্র ভাষার ভিত্তিতে ওই মহিলাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।

এরপরে সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা। কোন ভিত্তিতে পুশব্যাক জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *