কোচবিহারে তোর্সা নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি, পরিদর্শনে বিধায়ক সুকুমার রায়
শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়-সমতলে জল বেড়ে যাওয়ার কারণে কোচবিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তোর্সা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহু মানুষকে বাড়ি ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। রবিবার কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করেন বিধায়ক সুকুমার রায়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।