Bengal Sweets Manohara: জলভরা-ডিঙি নৌকার পর জনাই-এর মনোহরা পেল বড় স্বীকৃতি, মিষ্টি তৈরিতে শুধুই হুগলি | Bengal sweets manohara got GI Tag - 24 Ghanta Bangla News
Home

Bengal Sweets Manohara: জলভরা-ডিঙি নৌকার পর জনাই-এর মনোহরা পেল বড় স্বীকৃতি, মিষ্টি তৈরিতে শুধুই হুগলি | Bengal sweets manohara got GI Tag

Spread the love

জনাই: বাংলার মিষ্টির ফের জয়-জয়কার। জলভরা সন্দেশের পর এবার জিআই (GI) ট্যাগ পেল মনোহরা। ব্রিটিশদের মন জয় করার জন্য এক সময় যে মিষ্টি বানানো হয়েছিল, সেই মিষ্টিরই আজ জয়-জয়কার। জানাইয়ের এই মিষ্টিকে আলাদা করে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে আবেদন করে আসছিলেন মনোহরা প্রস্তুত কারকরা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে GI ট্যাগ পেল জনাইয়ের মনোহরা।

মনোহরার ইতিহাস

জানাই বাজার এলাকায় প্রায় কুড়িটি মিষ্টির দোকান রয়েছে। সকলেই মনোহরা তৈরি করেন। পুজোর সময় এই মিষ্টির ব্যাপক চাহিদা বেড়ে যায়। মনোহরা বিক্রেতাদের দাবি, ব্রিটিশ আমলে জনাই ছিল বর্ধমান মহারাজার অধীন। সেই সময় এলাকার এক নামী মহিলার বাড়িতে আসেন এক ব্রিটিশ সাহেব। ইংরেজ সাহেবকে খুশি করার জন্য ময়রার দোকানে বিশেষ মিষ্টি তৈরি করার নির্দেশ দেওয়া হয়। আজকের এই মনহরা তৈরি করা হয়েছিল সেই ব্রিটিশ সাহেবের জন্য। সেই মিষ্টি ব্রিটিশ সাহেবের মন হরণ করেছিল বলে বিশেষ মিষ্টির নাম দেওয়া হয়েছিল মনোহরা।

মনোহরার বৈশিষ্ট কী?

মনোহরার বৈশিষ্ট হল এই মিষ্টি তৈরি করার পর বেশ কিছুদিন রেখে তারপর খাওয়া যায়। ছানার তৈরি সন্দেশের সঙ্গে পেস্তা, কাজুবাদাম মিশয়ে তৈরি করা হয় এই মিষ্টি। এই মিষ্টির ওপর দেওয়া হয় চিনির মোটা রস কোটিন হিসাবে। যার ফলে বেশ কয়েক দিন খাওয়ার জন্য উপযুক্ত থাকে। দিন-দিন বাড়ছে জানাই এ তৈরি এই মিষ্টির চাহিদা।জি আই ট্যাগ পাওয়ার পর আন্তর্জাতিক ভাবে চাহিদা বাড়বে বলে আশা করছেন মনোহরা ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *