অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের FIR
ওই এফআইআর দায়েরের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘ওঁর কোন কথার ভিত্তিতে কে অভিযোগ করেছেন, আমি জানি না। কিন্তু অমিত শাহ বাংলায় এসে হুমকি দিয়ে বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেবেন। কই এরপরে তো ওঁর বিরুদ্ধে কোনও এফআইআর হলো না?’ যদিও বিজেপির এক নেতার পাল্টা বক্তব্য, ‘পুলিশের কাছে কোনও নাগরিক অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’