৫২ বছর কাটিয়েছেন গ্যালাক্সিতে! ঠিকানা বদলে নতুন বাড়িতে যাচ্ছেন সলমন?
যদিও এখনও সলমান খান বা তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবু বলিউড মহলে জোর গুঞ্জন, আগামী কয়েক বছরের মধ্যেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সঙ্গে শেষ হবে এক ঐতিহাসিক অধ্যায়। কারণ, গ্যালাক্সি শুধু একটি বাড়ি নয়, এটি সালমান খানের পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সেই কারণেই নতুন বাড়িতে পা রাখার খবর ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনই খানিক আবেগেরও।