উরুগুয়ের কাছে আত্মসমর্পণ, ১-৬ হারল ভারত
উরুগুয়ের কাছে ১-৬ গোলে লজ্জাজনক ভাবে হারতে হলো ভারত। ১১ মিনিটে পেনাল্টি থেকে ডারউইন নুনেজ় গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। ২৩ মিনিটে রায়ান উইলিয়ামসের শট থেকে পাওয়া ফিরতি বলে গোল করে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। বিরতির আগে ম্যাক্সিমিলিয়ানো আরৌহোর গোলে ফের এগিয়ে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে জ়ালাজ়ার, ম্যাক্সিমিলিয়ানো আরৌহো, সানাব্রিয়া ও আগুইরে গোল করে উরুগুয়ের বড় জয় নিশ্চিত করেন।