স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের
প্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে চারবার স্পেনের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। কিন্তু জয় আসেনি একবারও। শনিবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চেও পাল্টাল না সেই ধারা। বরং ঘটে গেল বড় অঘটন। তারকাখচিত টিম নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। তিন ম্যাচের একটাতেও না জিতে, মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন ফেদেরিকো ভালভের্দে, ডারউইন নুনেজরা। ‘H’ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিল স্পেন। দলের হয়ে একমাত্র গোলটি করে নজর কাড়লেন আলেক্স বায়েনা। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল স্পেন।
বিস্তারিত আসছে…