মনবীরের হ্যাটট্রিক! ডুরান্ডে আট গোলের জবাব আট গোলেই দিল Mohun Bagan - 24 Ghanta Bangla News
Home

মনবীরের হ্যাটট্রিক! ডুরান্ডে আট গোলের জবাব আট গোলেই দিল Mohun Bagan

Spread the love

বাবান আদক, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল নিজেদের গত ম্যাচে আট গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। স্বাভাবিকভাবেই ময়দানের আনাচে কানাচে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মোহনবাগানও (Mohun Bagan)…

বাবান আদক, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল নিজেদের গত ম্যাচে আট গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। স্বাভাবিকভাবেই ময়দানের আনাচে কানাচে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মোহনবাগানও (Mohun Bagan) কি একই পথে হেঁটে গোলের বন্যা বইয়ে দেবে? এই জল্পনায় জল ঢেলে ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিস অত্যন্ত পেশাদার ভঙ্গিতে বলেছিলেন, “অন্য দল কটা গোল করল, তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমার ফোকাস শুধুমাত্র দলের সৃজনশীলতার ওপর।” কিন্তু কোচের মুখে বিনয় থাকলেও, ডুরান্ড কাপের ‘গ্রুপ এ’-এর ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে দেখা গেল এক চরম আগ্রাসী মোহনবাগানকে। প্রতিপক্ষকে আট গোলে উড়িয়ে দিয়ে প্রতিপক্ষ দলগুলিকে কড়া সতর্কবার্তা দিল সবুজ মেরুন শিবির।

Also Read English | Manvir Singh Hits Hat-Trick as Mohun Bagan Thrash South United 8-0 in Durand Cup

এই বিশাল জয়ের এবং ধ্বংসলীলার নায়ক মনবীর সিংহ। তাঁর দুরন্ত হ্যাটট্রিকেই কার্যত দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ। এক ‘অচেনা’ প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙার জন্য শুরু থেকেই হাই প্রেস ফুটবল খেলতে চেয়েছিলেন কোচ। মাঠে ঠিক সেটাই বাস্তবায়িত হলো। ম্যাচের মাত্র ৪ মিনিটে বিপক্ষের জালে বল জড়িয়ে দলের খাতা খোলেন মনবীর। এরপর ২২ মিনিটে নিজের দ্বিতীয় এবং বিরতির পর ৬০ মিনিটে বিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন দুরন্ত ছন্দে থাকা স্ট্রাইকার। মনবীরের গোলের মাঝেই ১০ মিনিটে আলবার্তো রদ্রিগেজ মার্টিন এবং ১৯ মিনিটে রাহুল ভেকে জালের দেখা পান।

কোচের নির্দেশ ছিল, “আমাদের প্রচুর সুযোগ তৈরি করতে হবে, যাতে প্রতিপক্ষ দম ফেলারও সুযোগ না পায়।” মোহনবাগানের আক্রমণের চাপেই ৬৯ মিনিটে একটি আত্মঘাতী গোল করে বসেন সাউথ ইউনাইটেডের নোয়েল এস। ডুরান্ড কাপকে ফুটবলারদের পরখ করে নেওয়ার আদর্শ মঞ্চ হিসেবেই দেখছেন ডিলম্পেরিস। তাই বল হারালে কত দ্রুত দল রক্ষণে ফিরছে (ডিফেন্ডিং ট্রানজিশন), সেদিকে কড়া নজর রাখার পাশাপাশি বেঞ্চের শক্তি যাচাই করতে বেশ কিছু পরিবর্তনও করেন তিনি।

তাতেও বাগানের গোলের সুনামি থামেনি। ম্যাচের একদম শেষলগ্নে জ্বলে ওঠেন তরুণ স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। ৮৯ মিনিটে দলের সপ্তম গোলটি করার পর, ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯০+১’) নিজের জোড়া গোল সম্পূর্ণ করে সাউথ ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুহেল। তুল্যমূল্য বিচারে না গিয়েও, নিছক আগ্রাসী রণনীতিতেই ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বীদের আট গোলের জবাব আট গোলেই দিয়ে নিজেদের দাপট প্রমাণ করল ডিলম্পেরিসের ছেলেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *