১০ জনের ইরাককে ৫-০ গুঁড়িয়ে দিলেও নকআউটের টিকিট নিশ্চিত হলো না, অপেক্ষায় সেনেগাল
একজন কম নিয়ে খেলতে হওয়ায় ইরাকের কাজ আরও কঠিন হয়ে পড়ে। তবে প্রথমার্ধের বাকি সময়ে সেনেগাল সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।
বিরতির পর শুরু সেনেগালের ঝড়
প্রথমার্ধে গোলের সংখ্যা বাড়াতে না পারলেও বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের ছবি। ৫৬ মিনিটের মাথায় লামিন কামারা ইরাকের ডিফেন্সে চাপ তৈরি করে বল দখল করেন। এর পর ডান দিক দিয়ে এগিয়ে নিচু ক্রস বাড়ান বক্সের মধ্যে। সেখানে থাকা ইসমাইলা সার সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন। এটি ছিল চলতি বিশ্বকাপে তাঁর তৃতীয় গোল।
সারের গোলের পরপরই মাঠে নামানো হয় পাপে গুয়েইকে। বদলি হিসেবে নেমেই ম্যাচের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।
জোড়া গোলে উজ্জ্বল গুয়েই
৫৯তম মিনিটে সারের কাছ থেকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে ভেতরে কাট করে আসেন গুয়েই। এর পর বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন। ইরাক গোলরক্ষক আহমেদ বাসিল ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।