নতুন করে বিপাকে দুর্নীতির মামলায় অভিযুক্ত সব্যসাচী
এই সময়, বারাসত ও কলকাতা: তোলাবাজির পাশাপাশি ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’ যুক্ত হতেই আরও বিপাকে বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।
বুধবার দীর্ঘ সওয়াল-জবাব শেষে বারাসত আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে ৮ জুলাই পর্যন্ত ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আজ, বৃহস্পতিবার ধৃতের ‘ভয়েস স্যাম্পল’ বা কণ্ঠস্বরের নমুনা রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার বিশেষ নির্দেশ দিয়েছেন বিচারক। এই আবেদন আগেই করেছিলেন সরকারি আইনজীবী।