Rishabh Pant: চোট নিয়েও ব্যাটিংয়ে নামবেন ঋষভ পন্থ! মেডিক্যাল আপডেট দিল বোর্ড – Bengali News | Rishabh Pant Will Bat in Manchester Test If Needed against England Confirms BCCI
চোট গুরুতর। তা নিয়েই ব্যাটিংয়ে নামবেন ঋষভ পন্থ! ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ক্রিস ওকসের একটি ইয়র্কার ব্যাটের নীচের দিক ছুঁয়ে পায়ে লাগে। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর ফিট হতে অন্তত ছয় সপ্তাহ অর্থাৎ প্রায় মাস দুয়েক সময় লাগবে ঋষভ পন্থের। শুধু তাই নয়, বিকল্প হিসেবে ঈশান কিষাণকে নেওয়ার কথাও জানিয়েছিলেন। এ বার বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে পন্থের মেডিক্যাল আপডেট দেওয়া হল।
ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ঘণ্টাতেই রবীন্দ্র জাডেজার উইকেট হারায় ভারত। শার্দূল ঠাকুরের সঙ্গে ক্রিজে যোগ দেন ওয়াশিংটন সুন্দর। এই জুটি সুন্দর ব্যাটিং করছে। ভারতের স্কোর ৩০০ পেরিয়ে গিয়েছে সহজেই। ঋষভ পন্থ ৩৭ রান করেছিলেন। চোটের পর মাঠ ছাড়েন। তাঁকে ব্যাটিংয়ে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলই। পন্থ টিমের সঙ্গে ড্রেসিংরুমেই রয়েছেন। প্রয়োজন হলে চোট নিয়ে ব্যাটিংয়ে নামবেন, পরিষ্কার করেছে বোর্ড।
একটি মেডিক্যাল বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দিন টিমের সঙ্গে মাঠেই রয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে ম্যাচে কিপিং করবেন ধ্রুব জুরেল। তবে ব্যাটিংয়ে প্রয়োজন হলে ঋষভ পন্থ চোট নিয়েই নামবেন। তবে পুরো সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, এ বিষয়ে পরিষ্কার করেনি বোর্ড। মনে করা হচ্ছে, আপাতত এই ম্যাচের জন্যই জানানো হল। পরের টেস্টে খেলানো হতে পারে ধ্রুব জুরেলকেই। ব্য়াটিংয়ে নামলেও পন্থ দৌড়ে কতটা রান নিতে পারবেন, এই নিয়েও সংশয় রয়েছে। হয়তো, বাউন্ডারিতে মনযোগ দিতে দেখা যাবে পন্থকে।
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Rishabh Pant, who sustained an injury to his right foot on Day 1 of the Manchester Test, will not be performing wicket-keeping duties for the remainder of the match. Dhruv Jurel will assume the role of wicket-keeper.
Despite his injury, Rishabh Pant has joined the…
— BCCI (@BCCI) July 24, 2025