Hindmotor: হতে চলেছে কর্মসংস্থান, হিন্দমোটরের জমি দখল নেওয়ার বোর্ড লাগাল রাজ্য সরকার - Bengali News | State government sets up board to acquire Hind Motor's land - 24 Ghanta Bangla News
Home

Hindmotor: হতে চলেছে কর্মসংস্থান, হিন্দমোটরের জমি দখল নেওয়ার বোর্ড লাগাল রাজ্য সরকার – Bengali News | State government sets up board to acquire Hind Motor’s land

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

হুগলি: ফের শিল্প হবে। আপাতত সেই স্বপ্নই দেখছেন হিন্দমোটরের বাসিন্দারা। কারণ, প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বিশ্ব-বিখ্যাত গাড়ি কারখানার জমিতে নতুন করে আবার হবে শিল্প। হিন্দুস্থান মোটরসের কারখানার চল্লিশ একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। এবার অতিরিক্ত জেলাশাসক,মহকুমা শাসকের সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অধিগৃহীত জমিতে রাজ্য সরকারের অধিগ্রহণের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হল।

২০১৪ সালে বন্ধ হয়েছিল হিন্দুস্থান মোটর কারখানা। ইতিমধ্যেই কারখানা সমস্ত যন্ত্রপাতি এবং সেড বিক্রি হয়ে গিয়েছে। রাজ্য সরকারের অধিগ্রহণের পরবর্তী সময়ে ইতিমধ্যে চল্লিশ একর জমি টিটাগড় ওয়াগান কারখানাকে দিয়েছে। যেখানে আগামী দিনে তৈরি হবে মেট্রো রেলের কোচ ও ইএমইউ এসি কোচ। বাকি অধিকৃত জমিতে ও নতুন করে শিল্প সম্ভাবনা রয়েছে।

এশিয়ার প্রথম মোটর গাড়ি কারখানা ছিল হিন্দুস্থান মোটর। যেখান থেকে অ্যাম্বাসাডার গাড়ি তৈরী হত।যে গাড়ি নেতা মন্ত্রী থেকে আমলা সবার পছন্দের গাড়ি ছিল এক সময়ে।কালের নিয়মে সেই গাড়ির চাহিদা কমতে থাকে।তার জায়গা নেয় নানা মডলের আধুনিক সব গাড়ি।ধুঁকতে ধুঁকতে রুগ্ন হয়ে এক সময় ঝাঁপ বন্ধ হয়ে যায় হিন্দুস্থান মোটরের।সেই কারখানার জমি রাজ্য ফিরিয়ে নিয়ে শিল্পের জন্য লিজ দিয়েছে টিটাগড় ওয়াগনকে।

উল্লেখ্য, এখানে কারখানা তৈরি নিয়ে কম জটিলতা হয়নি। ২০২২ সালে জমি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার। এরপর থেকে কম মামলা হয়নি। প্রথমে হাইকোর্টে পরে সুপ্রিম কোর্ট অবধি মামলা যায়। পরে যদিও রাজ্য সরকারের সিদ্ধান্ত সঠিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। তবে সব জটিলতা কাটিয় আবারও শিল্প হচ্ছে হিন্দ মোটরে। তারই একধাপ এগোল হিন্দমোটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *