Murshidabad: ভারতে থাকার জন্য এই বুদ্ধি খাটিয়েছিল বাংলাদেশি, কিন্তু তুলে নিল শুভেন্দুর পুলিশ | One bangladeshi arrest for making fake aadhar card - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: ভারতে থাকার জন্য এই বুদ্ধি খাটিয়েছিল বাংলাদেশি, কিন্তু তুলে নিল শুভেন্দুর পুলিশ | One bangladeshi arrest for making fake aadhar card

Spread the love

মুর্শিদাবাদ: অনুপ্রবেশকারী কাউকে রেয়াত করা হবে না। আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ইতিমধ্যেই ১০ হাজার অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে। এই অবস্থায় আরও এক বাংলাদেশি গ্রেফতার। কিন্তু এ দেশে থাকার জন্য কী বুদ্ধি খাটিয়েছিল জানেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিহারে বসে আধার কার্ড তৈরি করেছিল অভিযুক্ত। ধৃত বাংলাদেশি যুবকের নাম সামিম আক্তার (৩০)। বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে। মঙ্গলবার গভীর রাতে দেবীদাসপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ।

জানা যাচ্ছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনিভাবে আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতে পূর্ব দেবীদাসপুর এলাকায় অভিযান চালায়।এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি থেকে  একটি ল্যাপটপ, একাধিক পরিচয়পত্র, নথিপত্র এবং আধার সংক্রান্ত কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। তারপর তা বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না। বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

গতকাল

গতকাল শুভেন্দু অধিকারী প্রথমে বলেন, “আপনাদের কেউ কেউ বলেছে SIR। কারা অনুপ্রবেশকারী সব দেখা গেছে। ভারত সরকারের আইন কার্যকর করেছি। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারব না। কোনও ভারতীয়র দুঃশিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনও অবধি ১০ হাজার বের করেছি। ১২ টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছি। রোজ ওপারে পাঠাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *