বেয়ানের শেষকৃত্যে যোগ দিতে আসার সময়েই পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মিনা ঘোষ-এর। গলসির ডুমুর গ্রামের কাছে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যান আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
মৃতের বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের থানার দেউলপাড়া গ্রামে।