Howrah Fire: উড়ে এসে পড়ল ফানুস, দীপাবলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায় - Bengali News | House catches fire after phanus flies off during Diwali, creating panic in Howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah Fire: উড়ে এসে পড়ল ফানুস, দীপাবলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায় – Bengali News | House catches fire after phanus flies off during Diwali, creating panic in Howrah

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla

ব্যাঁটরা: শহর হোক বা মফঃস্বল, দীপাবলিতে ফের শব্দদানবের তাণ্ডব দেখল রাজ্যবাসী। হুগলি থেকে হাওড়া, সর্বত্রই ঘটল দুর্ঘটনাও। হওড়ায় আগুনে পুড়ল বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোডে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই এলাকার একটি টালির চালের বাড়ির উপর একটি জ্বলন্ত ফানুস গিয়ে পড়ে। মুহূর্তেই ওই বাড়ির একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে যায় গোটা ঘর। হইচই পড়ে যায় গোটা এলাকায়। 

খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকল। ভেঙে ফেলা  হয় ঘরের দরজা। শেষ পর্যন্ত দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোটা ঘরটিই কার্যত আগুনে ভষ্মীভূত হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। এদিকে বাড়িটিতে আগুন লাগে তার ঠিক বিপরীত দিকেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। ফলে আগুন লাগার খবর চাউর হতেই স্বভাবতই আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে। যদিও শেষ পর্যন্ত দমকলের চেষ্টায় বড় বিপর্যয় আটকানো গিয়েছে। 

অন্যদিকে বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনার ছবি দেখা গিয়েছে আরামবাগেও। সেখানে বাজি পোড়াতে গিয়ে আগুন লেগে যায় ৫টি বাড়িতে। ঘটনায় দুজনের প্যানিক অ্যাটাকের খবরও মেলে। একইসঙ্গে ২ জনের আহত হয়েছেন বলে জানা যায়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকায়। যে বাড়িতে প্রথমে আগুন লাগে সেটি আবার এলাকার এক দাপুটে বিজেপি নেতার বলে জানা যায়। আগুন নেভাতে ছুটে আসতে দেখা যায় তৃণমূলের লোকজনকেও। খবর পেয়ে ছুটে আসেন বিধায়কও। স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশে বাজি পোড়াচ্ছিল এলাকার বাচ্চারা। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়ে থাকতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *