President Droupadi Murmu: অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি মুর্মু, হেলিকপ্টার অবতরণ করতেই ধসে গেল হেলিপ্যাড – Bengali News | Close Save of President Droupadi Murmu, Helicopter Stuck on Kerala’s Pramadam
তিরুবনন্তপুরম: অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন তিনি। কেরলের প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই ধসে গেল নতুন তৈরি হওয়া হেলিপ্যাড। পরে হেলিকপ্টারটিকে ঠেলে কোনওক্রমে সোজা করা হয়।
আজ, বুধবার (২২ অক্টোবর) সবরীমালা মন্দির দর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলের প্রমদমে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টারটি নামতেই সিমেন্টের টারম্যাক ধসে যায়। রাষ্ট্রপতি গাড়িতেই পাম্বার উদ্দেশে রওনা দেন। এরপর দেখা যায়, পুলিশ ও দমকলকর্মীরা এয়ারফোর্স এমআই-১৭ চপারটি ঠেলে ঠেলে সরানোর চেষ্টা করছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির কপ্টার অবতরণ করবে। আগে পাম্বার কাছে নিলাকলে অবতরণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয়। শেষ মুহূর্তেই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।
এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে হেলিপ্যাড তৈরি হওয়ায় কংক্রিট জমেনি। সেই কারণে হেলিকপ্টারের ওজন নিতে পারেনি। কপ্টারের চাকা যেখানে ছিল, সেখানে ফাটল ধরেছে।
Narrow escape for President #DroupadiMurmu ! 🚁
Her chopper got stuck in wet concrete during landing in Kerala after a last-minute change due to bad weather.
Crew rescued it swiftly — she then travelled by road to visit Lord Ayyappa. 🙏 pic.twitter.com/0spw73A5X5
— Hyderabad DNA (@HyderabadDna) October 22, 2025
এই দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ঈশ্বরের কৃপায় কেরল সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ বড় দুর্ঘটনা এড়াতে পারলেন। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কাপনা করি।”
Thank God that our President Droupadi Murmu ji could avert a major accident today morning during her visit to Kerala.
Pray for her long and healthy life. @rashtrapatibhvn
— Mamata Banerjee (@MamataOfficial) October 22, 2025
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলেই তিরুবনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চারদিনের কেরল সফরে গিয়েছেন তিনি। আজ তিনি সবরীমালার আয়াপ্পা মন্দিরে পুজো দেবেন তিনি। তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি সবরীমালা যাচ্ছে। রাষ্ট্রপতি হিসাবেও তিনি দ্বিতীয়। এর আগে ১৯৭০-র দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি সবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।
আজ সবরীমালা মন্দিরে পুজো দেওয়ার পর বিকালেই তিনি তিরুবনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণনের মূর্তি উন্মোচন করবেন। এরপর তিনি ভারকালায় শিবগিরি মঠে যাবেন এবং সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন। এরনাকুলামে সেন্ট টেরেসা কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন ২৪ অক্টোবর।