Lakshadweep Row: প্রধানমন্ত্রী মোদীকে অপমান, মলদ্বীপের রাষ্ট্রদূতকে সমন বিদেশ মন্ত্রকের - Bengali News | Lakshadweep Maldives Controversy: Indian Foreign Ministry Summons Maldive's High Commissioner over Ministers Remark on PM Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

Lakshadweep Row: প্রধানমন্ত্রী মোদীকে অপমান, মলদ্বীপের রাষ্ট্রদূতকে সমন বিদেশ মন্ত্রকের – Bengali News | Lakshadweep Maldives Controversy: Indian Foreign Ministry Summons Maldive’s High Commissioner over Ministers Remark on PM Narendra Modi

Spread the love

লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

নয়া দিল্লি: লাক্ষাদ্বীপ-মলদ্বীপ বিতর্ক এবার কূটনৈতিক লড়াইয়ে গড়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ পর্যটনের প্রচার নিয়ে মলদ্বীপের মন্ত্রীদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতেই মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে সমন পাঠানো হল বিদেশ মন্ত্রকের তরফে। দিল্লিতে সাউথ ব্লকে ইতিমধ্যেই দেখা করেছেন মলদ্বীপের হাই কমিশনার, এমনটাই সূত্রের খবর। দুই দেশের মধ্যে এই বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানা গিয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, লাক্ষাদ্বীপ-মলদ্বীপ নিয়ে বিতর্কের জেরেই  মলদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। এ দিন সকালেই মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে উপস্থিত হন। প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্নোরকেলিং করেন তিনি এবং সেই ভিডিয়ো পোস্ট করেন। সমুদ্র সৈকতেরও একাধিক ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে আহ্বান জানান, বিদেশে ভ্রমণের বদলে সকলের উচিত একবার লাক্ষাদ্বীপ ঘুরে দেখা। এরপরই মলদ্বীপের মন্ত্রী আবদুল্লাহ মাহজুম মজিদ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে পর্যটনস্থল হিসেবে লাক্ষাদ্বীপের প্রচার করে, প্রধানমন্ত্রী মোদী মলদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছেন। সমুদ্র সৈকত পর্যটনে ভারতের থেকে অনেক এগিয়ে মলদ্বীপ। পরে মলদ্বীপের মন্ত্রী মালসা শরিফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন।

রবিবারই এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। সোশ্যাল মিডিয়া জুড়েও বিতর্কের ঝড় ওঠে। হ্যাশট্যাগ বয়কট মলদ্বীপ ট্রেন্ড হতে শুরু করে। বিভিন্ন পর্যটন সংস্থা মলদ্বীপের বিমানের বুকিংও বাতিল করে দিয়েছে। যদিও পরে মলদ্বীপ সরকারের তরফে সাফাই দিয়ে বলা হয়, এটা মন্ত্রীদের ব্যক্তিগত মতামত, মালের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না এই মন্তব্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *