Virat Kohli: লাল জুতো ঘিরে জল্পনা, অবশেষে টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি! | No Test Return for Virat Kohli! India Great Ends Weeks of Comeback Speculation - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: লাল জুতো ঘিরে জল্পনা, অবশেষে টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি! | No Test Return for Virat Kohli! India Great Ends Weeks of Comeback Speculation

Spread the love

বড় কথা বললেন বিরাট কোহলি।Image Credit: Getty Images

নয়াদিল্লি: ১২ মে, ২০২৫ – টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর থেকেই একটা বড় অংশ টেস্ট ক্রিকেট (Test Cricket) দেখা ছেড়ে দিয়েছে বলে মত সমাজ মাধ্যমে। তবে তিনি, বিরাট কোহলি – এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু কী ভাবছেন? গত কয়েক সপ্তাহ ধরেই বিরাটের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে জোর চর্চা চলছিল। তা সে কখনও তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মার মন্তব্য, কখনও আবার লাল বলের ক্রিকেটের স্মৃতি উস্কে দেওয়া বিশেষ জুতো বা ড্রেস – সবকিছুই ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল যে হয়ত অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি। তবে এবার সেই সব জল্পনায় নিজেই ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

নয়াদিল্লিতে তাঁর One8 ব্র্যান্ডের নতুন পণ্যের উন্মোচনের অনুষ্ঠানে এসেছিলেন বিরাট কোহলি। সেখানে সঞ্চালক দানিশ সেট (আরসিবির মিস্টার নাগস) তাঁকে প্রশ্ন করেন, নতুন যে রেড শ্যু-র দাম ৯২৩০ টাকা রাখা হয়েছে, যা টেস্ট ক্রিকেটে কোহলির মোট রানের সমান। তাহলে কি আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন কোহলি? প্রশ্ন শুনেই হাসতে হাসতে কোহলি বলেন,”না না,আমি বরং এটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। আমার কাছে টেস্ট ক্রিকেট নামক চ্যাপ্টার ক্লোজড।” কোহলির এই মন্তব্য কার্যত তাঁর টেস্টে ফেরার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে।

গত মাসেই তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মাকে লাল বলের ক্রিকেট বলের মতো বানানো একটি বিশেষ জুতো উপহার দিয়েছিলেন কোহলি। তখন রাজকুমার বলেছিলেন, “আমি সবসময় মনে করি, লাল বলের ক্রিকেট তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।” তখন কোহলি বলেছিলেন,”দেখা যাক কী হয়।” এরপরেই কোহলির টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এরপর প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর সঙ্গে একটি পডকাস্ট করেন কোহলি, যেখানেও তাঁকে টেস্ট ক্রিকেটের সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা যায়।

২০২৫ সালে অবসর নেওয়ার আগে ১২৩টি টেস্ট ম্যাচে তাঁর মোট রান ৯২৩০। গড় ৪৬.৮৫। করেছেন ৩০টি সেঞ্চুরি ও ৭টি ডবল সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখা হয় বিরাটকে। এর সঙ্গে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকেও অবসর নেন কোহলি। এখন খেলছেন একমাত্র ওডিআই। যদিও হ্যামস্ট্রিংয়ের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজ খেলেননি তিনি। আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে পারেন বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *