IIT Baba: গাঁজা খেয়ে তুলকালাম কাণ্ড IIT বাবার! হোটেল রুমে ছুটে এল পুলিশ, ঘুম ভেঙে বললেন, 'কিছু মনে নেই তো' - Bengali News | IIT Baba Abhay Singh Create Chaos after Consuming Marijuana, Police Ran to Hotel Room, He Says I Don't Remember Anything - 24 Ghanta Bangla News
Home

IIT Baba: গাঁজা খেয়ে তুলকালাম কাণ্ড IIT বাবার! হোটেল রুমে ছুটে এল পুলিশ, ঘুম ভেঙে বললেন, ‘কিছু মনে নেই তো’ – Bengali News | IIT Baba Abhay Singh Create Chaos after Consuming Marijuana, Police Ran to Hotel Room, He Says I Don’t Remember Anything

জয়পুর: মহাকুম্ভ থেকে ভাইরাল আইআইটি বাবা। আইআইটি বম্বের স্নাতক, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার কীভাবে হঠাৎ সাধু হয়ে গেলেন, তা জানতে আগ্রহী ছিল গোটা দেশ। সেই আইআইটি বাবা-ই আবার ভাইরাল। তবে এবার অন্য কারণে। গাঁজা সেবন করে পুলিশের খপ্পরে আইআইটি বাবা অভয় সিং। পুলিশ তাঁকে আত্মহত্যা করা থেকে আটকানোর চেষ্টা করতেই ছুটে গিয়েছিলেন। সেখানে যেতেই আইআইটি বাবা বললেন, গাঁজা সেবন করেছি, তাই কিছু মনে নেই! আইআইটি বাবার এমন কাণ্ডে স্তম্ভিত পুলিশও।

মহাকুম্ভ শেষ হতেই আইআইটি বাবার পিছনে বিতর্ক ধাওয়া করেছে। সম্প্রতিই তিনি অভিযোগ করেছিলেন, একটি নিউজ চ্যানেলে অনুষ্ঠান চলাকালীন নাকি তাঁর উপরে হামলা করা হয়েছে। গেরুয়া বসনধারী কয়েকজন তাঁকে মারধর করেছে। এবার আইআইটি বাবা ঘটালেন অদ্ভুত কাণ্ড। রাজস্থানের হোটেল রুম থেকে তাঁকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ।

জানা গিয়েছে, জয়পুর সাউথ পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমে খবর আসে, একটি হোটেল রুমে এক অতিথি দীর্ঘক্ষণ ধরে দরজা বন্ধ করে রেখেছেন। সম্ভবত তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। পুলিশ তড়িঘড়ি টিম নিয়ে হোটেলে পৌঁছলে, দেখেন ওই বন্ধ ঘরে রয়েছেন অভয় সিং নামক এক ব্যক্তি। জোর করে দরজা খুলে দেখা যায়, বিছানায় আইআইটি বাবা প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।

তাঁকে অনেকক্ষণ ডাকাডাকি করে ওঠানো হয়। আইআইটি বাবাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, গাঁজা সেবন করেছেন তিনি। তাই কিছুই মনে নেই তাঁর। যদি কিছু বলে থাকি, তবে তা মনে নেই। পুলিশ আইআইটি বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে গাঁজার পরিমাণ কম থাকায় তাঁকে গ্রেফতার করা হয়নি।

জানা গিয়েছে, আইআইটি বাবার কাছ থেকে দেড় গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজার পরিমাণ কম থাকায় তাঁকে গ্রেফতার করা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *