মেসি-রোনাল্দোরা নন, বিশ্বকাপ জিতবে এই দল, ভবিষ্যদ্বাণী হাল্যান্ডের
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে হাল্যান্ড বলেন, ‘সত্যি বলতে, আমি এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবছি না। আমরা নকআউটে চলে গিয়েছি, যা অবিশ্বাস্য একটা ব্যাপার। তাই এখন ফ্রান্স ম্যাচ নিয়ে আমার বিশেষ কিছু যায় আসে না।’ এর পরেই চমক দেন তিনি। নরওয়ের তারকা স্ট্রাইকার বলেন, ‘ওরা (ফ্রান্স) সম্ভবত আমাদের হারাবে। এমনকী পুরো টুর্নামেন্টও জিততে পারে।’ অর্থাৎ সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সকে বেছে নিলেন হাল্যান্ড। তাঁর এই মন্তব্য নিয়ে এখন চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।