পেশায় শিক্ষক, নেশায়..., কে এই সব্যসাচী-ঘনিষ্ঠ টিনা? তাল, তাল সোনা উদ্ধারের নেপথ্য কাহিনি চমকে দেবে - 24 Ghanta Bangla News
Home

পেশায় শিক্ষক, নেশায়…, কে এই সব্যসাচী-ঘনিষ্ঠ টিনা? তাল, তাল সোনা উদ্ধারের নেপথ্য কাহিনি চমকে দেবে

Spread the love

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে টিনার ঘনিষ্ঠতা নিয়ে এক সময়ে সরব হয়েছিলেন তেহট্টের প্রাক্তন বিধায়ক তাপসকুমার সাহা। নাজিরপুর এলাকার একটি বিএড কলেজের মালিকানাও নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়া আর নিজেদের পছন্দের এলাকায় বদলি করার নেপথ্যে মূল পাণ্ডা ছিলেন টিনাই। কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

টিনার বিপুল স্থাবর ও অস্থাবর সম্পত্তিও নজরে রয়েছে তদন্তকারীদের। এমনকী নদিয়া ও মুর্শিদাবাদের একাধিক ইটভাটা জোর করে দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ফ্ল্যাটের প্রতি তাঁর ‘মোহ’ নাকি একটু বেশি। নিউটাউনের সাপুরজি আবাসন, কৃষ্ণনগরের সেন্ট্রাল মলের অভিজাত এলাকা, বাগুইআটি এবং বিরাটিতে টিনা ভৌমিক সাহার একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *