কাটল ২ বছরের খরা, সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ, গড়লেন নয়া নজির - 24 Ghanta Bangla News
Home

কাটল ২ বছরের খরা, সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ, গড়লেন নয়া নজির

Spread the love

অবশেষে অপেক্ষার অবসান। কাটল দুই বছরের ট্রফির খরা। একাধিকবার ফাইনালে উঠে স্বপ্নভঙ্গের পরে শেষ পর্যন্ত জয় তুলে নিলেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার সন্ধেয় সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের দুই তারকা ব্যাডমিন্টন প্লেয়ার। কেরিয়ারে প্রথমবার এই খেতাব জিতে নজির গড়লেন তাঁরা। ফল মিলল হাল না-ছাড়া মনোভাবের। কঠিন প্রতিপক্ষ ফজর আলফিয়ান ও মহম্মদ শহিবুল ফিকরির বিরুদ্ধে ম্যাচে প্রথম সেট হেরে গিয়েছিলেন সাত্বিক-চিরাগ। তবে পরের দুই সেট জিতে দুরন্ত কামব্যাক করেন তাঁরা। সাত্বিক-চিরাগের এই জয়ে খুশি ভারতের ক্রীড়াপ্রেমীরা।

ম্যাচের ছবি

সিঙ্গাপুর ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ শহিবুল ফিকরির বিরুদ্ধে তিন গেমের টানটান লড়াইয়ের পরে জয় তুলে নেন সাত্বিক-চিরাগ। প্রথম সেটে ১৮-২১ ফলে হেরে যান তাঁরা। তবে হাল ছাড়েননি। পরের দুই সেটে ২১-১৭, ২১-১৬ ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি জেতেন ভারতীয় এই জুটি। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াই শেষে জয় নিশ্চিত হতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা।

এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় জুটি নিজেদের কেরিয়ারের নবম ওয়ার্ল্ড ট্যুর খেতাব এবং তৃতীয় সুপার ৭৫০ শিরোপা জিতলেন। গড়লেন নয়া নজিরও। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যে প্রথম ডাবলস জুটি হিসেবে সিঙ্গাপুর ওপেন জিতলেন তাঁরা।

খেতাব জিতে কী জানালেন সাত্বিক-চিরাগ?

ম্যাচের পর দর্শকদের উদ্দেশে তাঁরা বলেন, ‘আগে হারটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তবে এই টুর্নামেন্টটা আমাদের জন্য স্পেশ্যাল হয়ে থাকবে। দর্শকদের ধন্যবাদ। আপনারা যে ভাবে প্রতিটি ম্যাচে সমর্থন করেছেন, সেটা অসাধারণ। প্রথম রাউন্ড থেকেই স্টেডিয়াম ভর্তি ছিল। খেলোয়াড়দের জন্য এটা বিশ্বের অন্যতম সেরা ভেন্যু।’

দীর্ঘ প্রতীক্ষার অবসান

শেষবার ২০২৪ সালে থাইল্যান্ড ওপেন ট্রফি জিতেছিলেন সাত্বিক-চিরাগ। এর পরে চারটি ফাইনালে উঠেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই সিঙ্গাপুরে এই সাফল্য তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *