PAN CARD-র নিয়মে বড় বদল, এই লেনদেনে আর প্যান লাগবে না... | Major PAN Card Rule Update: These Financial Transactions Can Now Be Done Without PAN - 24 Ghanta Bangla News
Home

PAN CARD-র নিয়মে বড় বদল, এই লেনদেনে আর প্যান লাগবে না… | Major PAN Card Rule Update: These Financial Transactions Can Now Be Done Without PAN

Spread the love

নয়া দিল্লি: গুরুত্বপূর্ণ নথি বলতে প্রথমেই মাথায় আসে আধার কার্ড-ভোটার কার্ডের কথা। এগুলি ব্যক্তির পরিচয়পত্র হিসাবে কাজ করে। আর আর্থিক বিচারে বললে প্রথমেই আসে প্যান কার্ডের কথা। এই নথিগুলি না থাকলে দরকারি বিভিন্ন কাজ আটকে যেতে পারে। তবে এবার প্যান কার্ডের নিয়মে কিছু বদল আনা হচ্ছে। এতে অনেক কাজেই আর প্যান কার্ডের দরকার পড়বে না।

একজন ব্যক্তি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারেন। সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজরদারির জন্য প্যান কার্ড থাকে। এই প্যান কার্ড দিয়ে একজন ব্যক্তির সমস্ত ব্যাঙ্ক লেনদেন সম্পর্কে জানা যায়। কোনও অবৈধ লেনদেন হয়েছে কি না বা কর ফাঁকি দেওয়া হয়েছে, কি না তাও জানা যায় খুব সহজে। এই কারণেই অনেক জায়গায় টাকা লেনদেনের সময় প্যান কার্ড চাওয়া হয়।

এবার থেকে সাতটি আর্থিক লেনদেনের জন্য আর প্যান কার্ডের প্রয়োজন পড়বে না-

  • আগে ব্যাঙ্কে ৫০,০০০ টাকার বেশি জমা করলে প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এখন সেই নিয়ম শিথিল করা হয়েছে।
  • আগে এক বছরে আড়াই লক্ষ টাকার নগদ লেনদেন করলে, তা আয়কর বিভাগে জানাতে হত। এখন সেই সীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
  • আগে সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্যান কার্ডের প্রয়োজন হত। এখন সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।
  • বিদেশ ভ্রমণের খরচ করার ক্ষেত্রে প্রতিটি লেনদেনে প্যান কার্ড দেখানোর নিয়মটি তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আপনি ২ লক্ষ টাকার বেশি লেনদেন করলেই কেবল প্যান বিধি অনুসারে আপনার উপর নজরদারি করা হবে।
  • রেস্তোরাঁয় খাবারের বিল দেওয়ার সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *