‘রোম্যান্টিক গান শুধু গায়কদের জন্য…’, অরিজিতের প্রসঙ্গ টেনে বিস্ফোরক সোনা মহাপাত্র
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন গায়িকা। সেখানেই তিনি তাঁর বক্তব্য প্রকাশ করেন। সোনার অভিযোগ, বলিউডে বেশিরভাই হার্টব্রেক অথবা রোম্যান্টিক গান পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা এবং গাওয়া হয়। তাঁর কথায়, ‘প্রেমে পড়ে যেন শুধু পুরুষরাই, হৃদয় ভাঙেও শুধু পুরুষদেরই!’