West Bengal News Today Live: আজ মহাকাল মন্দিরের শিলান্যাস মমতার, কটাক্ষ দিলীপের – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 16
শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে বাংলায়। প্রতিদিন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা পরস্পরকে তোপ দেগে চলেছেন। আবার এসআইআর প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক তরজা বাড়ছে। শুক্রবার মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাও করবেন তিনি। এদিন মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।