জল বিনা দিশাহারা পাকিস্তান! ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি
‘জল আটকালে যুদ্ধ নিশ্চিত’
পাকিস্তানি সংবাদমাধ্যম, ARY News-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জল ছাড়া পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন। তাঁর কথায়, ‘জল আমাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যে দিন আমরা বুঝব আমাদের সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে দিনই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামব। এটা নিশ্চিত।’
তিনি আরও জানান, ভারত যদি দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলির জল আটকাতে বা সেই সব নদীর অভিমুখ ঘুরিয়ে দিতে কোনও পদক্ষেপ করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।