রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রামদা-চাপাতি হাতে তাণ্ডব ছাত্রদলের, সাংবাদিকদের মারধর, জখম ১০ জন - 24 Ghanta Bangla News
Home

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রামদা-চাপাতি হাতে তাণ্ডব ছাত্রদলের, সাংবাদিকদের মারধর, জখম ১০ জন

Spread the love

সাংবাদিকদের অভিযোগ, রাত ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল করে গিয়ে জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রত্যেকের হাতে ছিল অস্ত্রশস্ত্র। হল সংসদের জিএস আরিফুলকে তাঁরা নিশানা করেছিলেন বলে দাবি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন প্রক্টর মাহবুবুর রহমান। দাবি, তাঁকে দেখে অস্ত্রগুলো লুকিয়ে ফেলতে যান তাঁরা। কিন্তু ততক্ষণে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভিডিয়ো তুলতে শুরু করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সমকাল, আজকের পত্রিকা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পরে প্রক্টর সাংবাদিকদের হলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। কোনও রকমে প্রাণে বাঁচেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *