Bhabanipur ashram attack allegation: ভবানীপুরে সাধুদের ওপর ‘হামলা’, তৃণমূল কাউন্সিলরকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

Bhabanipur ashram attack allegation: ভবানীপুরে সাধুদের ওপর ‘হামলা’, তৃণমূল কাউন্সিলরকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

Spread the love

Bhabanipur ashram attack allegation: ভবানীপুরে সাধুদের ওপর ‘হামলা’, তৃণমূল কাউন্সিলরকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

কলকাতা: তপ্ত ভোটবঙ্গ। তার মধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডে একটি আশ্রমে ঢুকে সাধুদের ওপর হামলার অভিযোগ উঠল। বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গেরুয়াধারী সাধুসন্তদের কলার ধরে টেনে হিঁচড়ে আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে বেশ কিছু সাধুসন্ত ছিলেন। তাঁরা মূলত কালিঘাট ও পার্শ্ববর্তী এলাকায় সনাতন ধর্মের প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ ওঠে, শুক্রবার তাঁদের আশ্রমে ঢুকে হামলা চালানো হয়।

বিরোধী দলনেতা সরাসরি ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর দিকে আঙুল তুলেছে বিজেপি। শুভেন্দুর অভিযোগ, কাউন্সিলর তাঁর অনুগামীদের নিয়ে সাধুদের ভয় দেখিয়েছেন। আরও অভিযোগ, সাধুদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং আশ্রমের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শুভেন্দু প্রশ্ন তুলেছেন, “ভবানীপুরে কি সনাতন ধর্ম প্রচার করা অপরাধ?” মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি আক্রমণ শানিয়ে বলেন যে, ক্ষমতার অপব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

আশ্রমের এক সাধু জানান, এই ঘটনার পর তাঁদের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে।  দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়ে উঠেছে। যদিও কাউন্সিলর অসীম বসুর বক্তব্য, “আমাকে এলাকাবাসীরা বলছিলেন, গেরুয়া বসন পরে সাধুরা আসছে, লিফলেট দিচ্ছে। আমি ডোর টু ডোর করছিলাম, তখন দেখলাম ২০-২৫ জন সাধু। তাঁরা বাড়ি বাড়ি ঢুকে পড়ছিলেন, ছবি তুলছিলেন, মহিলারা এখানে নিরাপদ বোধ করছেন না। আমি প্রতিবাদ করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *