‘সই জাল করেছেন যাঁরা, তাঁরাই অভিযোগ করেছেন’, শোভনদেবকে সিআইডি জেরা, কটাক্ষ তাপসেরও - 24 Ghanta Bangla News
Home

‘সই জাল করেছেন যাঁরা, তাঁরাই অভিযোগ করেছেন’, শোভনদেবকে সিআইডি জেরা, কটাক্ষ তাপসেরও

Spread the love

কালীঘাটের তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের পরিষদীয় দলের বৈঠক করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল। সেই সংক্রান্ত চিঠিতেই বেশ কয়েকজন বিধায়কের সই জাল করার অভিযোগ ঘিরে বিতর্কের সূত্রপাত। যে বৈঠকে শোভনদেবকে বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল বলে দাবি কালীঘাট নেতৃত্বের, সেখানে এই প্রবীণ বিধায়ক নিজেও উপস্থিত ছিলেন। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে সই জাল হওয়ার বিষয়টি নিয়ে কেন অভিযোগ করলেন, ওই বৈঠকে আর কারা উপস্থিত ছিলেন, কোনও বিধায়কের হয়ে অন্য কেউ সই করেছেন কি না— এ সবই এ দিন শোভনদেবের কাছে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরে এ প্রসঙ্গে শোভনদেব জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে তিনি দুশো শতাংশ সহযোগিতা করেছেন। আগামী দিনেও যদি সিআইডি তদন্তের স্বার্থে তাঁর সঙ্গে কথা বলতে চায়, সে ক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *