‘লজ্জা লাগেনি...’, ভোটে পরাজয়ের পরে কার কাছে ধারাবাহিকের কাজ চেয়েছিলেন স্মৃতি - 24 Ghanta Bangla News
Home

‘লজ্জা লাগেনি…’, ভোটে পরাজয়ের পরে কার কাছে ধারাবাহিকের কাজ চেয়েছিলেন স্মৃতি

Spread the love

একসময় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন স্মৃতি ইরানি। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র তুলসি বিরানির চরিত্র তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। পরবর্তীতে অভিনয় ছেড়ে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তাঁর জীবনে আসে একটি বড় পরিবর্তন। সেই কঠিন সময়েই স্মৃতি উপলব্ধি করেন, ফের কাজের প্রয়োজন রয়েছে তাঁর। আর তখনই প্রাক্তন সহকর্মী ও পরিচিতদের কাছে কাজ চাওয়া শুরু করেন তিনি।

সম্প্রতি নিজের সেই সময়ের কথা বলতে গিয়ে স্মৃতি ইরানি জানিয়েছেন, রাজনৈতিক জীবনে ধাক্কা খাওয়ার পরে তিনি একেবারে সরাসরি বলেছিলেন, ‘আমার একটা কাজ দরকার।’ তাঁর কথায়, ‘নিজের প্রয়োজনের কথা বলতে কোন লজ্জা লাগেনি।’ বরং স্মৃতি বিশ্বাস করেন ‘কাজের প্রয়োজন হলে তা চেয়ে নিতে লজ্জা পাওয়ার কিছু নেই।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে স্মৃতি ইরানি পরাজিত হন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সেই হার তাঁর জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। কিন্তু সেই পরাজয়ের পরে নিজেকে গুটিয়ে না নিয়ে, তিনি নতুন করে নিজের পেশাগত জীবনের দিকে তাকাতে শুরু করেন।

স্মৃতি জানিয়েছেন, তিনি বিনোদন জগতের পুরনো বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের জানান, তিনি আবার কাজ করতে চান। তাঁর রাজনৈতিক পরিচয় তখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভিনয় জগতের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কও ছিল। তাই প্রয়োজনের সময়ে সেই পরিচিত মানুষগুলির কাছেই তিনি সাহায্য চেয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *