Paschim Medinipur news: 'চুরি' করেছিলেন ত্রিপল! সবুজ আবির মাখিয়ে খালি গায়ে-খালি পায়ে হাঁটানো হল TMC কর্মীকে, একবার থামলেই পড়ছে লাঠির বাড়ি | TMC Worker accused to grab tripal from Paschim Medinipur - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur news: ‘চুরি’ করেছিলেন ত্রিপল! সবুজ আবির মাখিয়ে খালি গায়ে-খালি পায়ে হাঁটানো হল TMC কর্মীকে, একবার থামলেই পড়ছে লাঠির বাড়ি | TMC Worker accused to grab tripal from Paschim Medinipur

Spread the love

তৃণমূল কর্মীকে কীভাবে হাঁটানো হচ্ছেImage Credit: Tv9 Bangla

পশ্চিম মেদিনীপুর: গায়ে ঢালা হচ্ছে সবুজ আবির, হাতে কালো ত্রিপল, রয়েছে জুতোর মালা। লাঠি হাতে নিয়েছেন মহিলারা। এক তৃণমূল কর্মীকে (TMC Worker) এভাবেই হাঁটানো হল ভরা রাস্তা দিয়ে। শুধু হাঁটানো বলা ভুল, দুমাদুম মারধর করা হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, ওই তৃণমূল কর্মী সরকারি ত্রাণ বেআইনিভাবে জমিয়ে রেখেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ গ্রামবাসী। এরপর তৃণমূল কর্মীকে এভাবেই শাস্তি দিলেন তাঁরা।

কখনও তৃণমূলের পার্টি অফিস থেকে, কখনও জায়গা-জায়গা থেকে ত্রাণের ত্রিপল উদ্ধার হচ্ছে। কোথাও আবার সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এই আবহের মধ্যে এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের বোড়াই এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে হাতেনাতে ধরে মাথায় ত্রিপল ও হাতে জুতো বেঁধে পুরো এলাকায় ঘোরালেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বোড়াই এলাকায় দোকান চালাতেন। গ্রামবাসীদের অভিযোগ, গরিব মানুষের জন্য আসা সরকারি ত্রাণ ও ত্রিপল শাসকদলের মদতে ওই দোকানে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

সকালে ওই দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করেন বাসিন্দারা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযুক্তকে দোকান থেকে বের করে মাথায় ত্রিপল জড়িয়ে ও হাতে জুতো বেঁধে রাস্তায় ঘোরানো। তাঁর দিকে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। সরকারি ত্রাণ কীভাবে দোকানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *