মৌসুনির নদীবাঁধে ভয়াবহ ভাঙন!
আবারও ভরা কোটালের দাপটে বিপর্যস্ত উপকূলবর্তী এলাকা। মৌসুনি দ্বীপে নদীবাঁধে বড়সড় ভাঙনের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জল ঢুকে ক্ষতির আশঙ্কা বাড়ছে বিস্তীর্ণ এলাকায়। প্রশাসনের নজরদারি ও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে তৎপরতা। ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি জানতে দেখুন এই প্রতিবেদন।