Haldibari Municipality: গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান? | Haldibari Vice Chairman Amitabh Biswas Missing After BJP Complaint, Resignation Sparks Political Storm
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস? দল ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের গুলি করে প্রাননাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি, তাঁর বিরুদ্ধেই হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এদিকে, লিখিত অভিযোগ দায়ের হতেই ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে তাঁর পদত্যাগ পত্র অন্য এক কাউন্সিলর মারফৎ পৌরসভায় পৌঁছে দেন তিনি। বিষয়টি স্বীকার করে নিয়েছেন চেয়ারম্যান সৌরভ রায়।জানা গিয়েছে, পদত্যাগ করার পর থেকেই তাঁর মোবাইল সুইচ অফ। বাড়িতেও নেই তিনি । গা ঢাকা দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে হলদিবাড়িতে।