FIFA World Cup 2026: বিদায় বিশ্বকাপ, শুরুর ১০ দিনের মধ্যেই বিদায় নিল দুই দল! | Turkiye and Haiti are officially out of the world cup - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026: বিদায় বিশ্বকাপ, শুরুর ১০ দিনের মধ্যেই বিদায় নিল দুই দল! | Turkiye and Haiti are officially out of the world cup

Spread the love

বচসায় দুই দলের খেলোয়াড়রা।Image Credit: Getty Images

সান্টা ক্লারা: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হয়েছে, দুই সপ্তাহও হয়নি। এর মধ্যেই বিদায় ঘন্টা বেজে গিয়েছে বেশ কিছু দলের। যেমন, আজ সকালের ম্যাচে ব্রাজিলের (Brazil) কাছে ৩-০ হেরে ছিটকে গেল হাইতি (Haiti)। আজ সকালে ভিনি জুনিয়র (Vini Jr.) ও কুনহার (Mathews Cunha) গোলে ব্রাজিল ৩-০ জিতেছে হাইতির বিরুদ্ধে, যার ফলে বিদায় ঘটে গেল হাইতির।  আজ  স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে মরোক্কো (Morocco) জেতার ফলে হাইতি বিদায় নিল বিশ্বকাপের মঞ্চ থেকে। একই সঙ্গে বিদায় নিল তুর্কিও (Turkiye)।

হাইতির অঙ্ক –

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরেছিল হাইতি। আজ, শনিবার ব্রাজিলের বিরুদ্ধেও তাদের হারতে হল ৩-০ গোলে। ফলে, দুই ম্যাচ খেলে ৪ গোল হজম করার পাশাপাশি একটি পয়েন্টও পায়নি তারা। যদি শেষ ম্যাচে মরক্কোর বিরুদ্ধে হাইতি জেতে, তাহলে সর্বোচ্চ ৩ পয়েন্ট জুটবে সনি নর্ডির দেশের। তাহলেও নক আউটে যেতে পারবে না হাইতি। কারণ, ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ইতিমধ্যেই ৪। আবার স্কটল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ডের পয়েন্ট ইতিমধ্যেই ৩, গোল পার্থক্য ০। সেখানে হাইতির পয়েন্ট ০, গোল পার্থক্য -৪।

তুর্কির অঙ্ক-

গ্রুপ ডি-র মধ্যে দুই ম্যাচে টানা জিতে ইতিমধ্যেই রাউন্ড অফ ৩২-এর দিকে এক পা বাড়িয়ে রেখেছে আমেরিকা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ও তৃতীয় স্থানে প্যারাগুয়ে। আজ প্যারাগুয়ের কাছেই ১-০ হেরে ছিটকে গেল তুর্কি কারণ, তুর্কি ২ ম্যাচ খেলে ২টি ম্যাচেই হেরেছে। আজ প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ হেরেছেন আর্দা গুলাররা। এর ফলে আগামী ম্যাচ জিতলেও আর শেষ ৩২ এ যেতে পারবে না তুর্কি।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে মোট ৪৮টি দল। এখান থেকে প্রতি দলের প্রথম দুই দল ও প্রতি সেরা গ্রুপের তৃতীয় দল পৌঁছবে রাউন্ড অফ ৩২ এ। সেখান থেকে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল। তবে নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রথম দুই দল হিসেবে বিদায় ঘটে গেল তুর্কি ও হাইতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *