রবিবারই আলোচনায় বসছে ইরান এবং আমেরিকা, দাবি মধ্যস্থতাকারী পাকিস্তানের
শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর হওয়ার পরে, আগামী ২১ জুন, রবিবার, ইরান ও আমেরিকা আলোচনায় বসতে চলেছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এই আলোচনায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।