তাঁত শিল্পীদের পাশে পঙ্কজ ত্রিপাঠী, শুরু করলেন স্বপ্নের প্রকল্প ‘তুলো’
পঙ্কজের কথায়, ‘হ্যান্ডলুম শুধু কাপড় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবনসংগ্রাম এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা। কিন্তু এত সমৃদ্ধ ঐতিহ্য বহন করেও বহু তাঁতিশিল্পীরা এখনও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটান। তাই তাঁদের জন্য আরও সুযোগ তৈরি করা এবং তাঁদের কাজকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরাই ‘টুলো’-র অন্যতম উদ্দেশ্য।’